ঋতুপর্ণা-শুভর ‘আহা রে’ আসছে ৮ ফেব্রুয়ারি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঋতুপর্ণা-শুভর ‘আহা রে’ আসছে ৮ ফেব্রুয়ারি

ঋতুপর্ণা-শুভর ‘আহা রে’ আসছে ৮ ফেব্রুয়ারি




অনলাইন ডেস্ক:ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ‘আহা রে’র প্রথম টিজার ইউটিউবে মুক্তি পেয়েছে ৩ জানুয়ারি। এ উপলক্ষে কলকাতার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি কলকাতায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ‘আহা রে’ পরিচালনা করেছেন পরিচালক রঞ্জন ঘোষ। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমার টিজারে দেখা যায়, নামাজ পড়া শেষে অ্যাপ্রোন পরে রান্না করছেন শুভ।

 

অন্যদিকে, সরস্বতী পুজোর অঞ্জলি শেষ করেছেন ঋতুপর্ণা। আটপৌরে রান্নাঘরে ছড়িয়ে রয়েছে বাহারি সবজি। তার মধ্যে বসেই নিপুণ হাতে রান্না করে চলেছেন ঋতু। মূলত ঢাকার এক মুসলিম বাঙালি শেফ এবং কলকাতার এক হিন্দু বাঙালি হোম কুকের দেখা হওয়ার ঘটনা নিয়ে সিনেমার গল্প এগিয়েছে। সিনেমার এক মিনিটের টিজারটি ইতিমধ্যেই দর্শকের মাঝে সাড়া ফেলেছে।

 

সিনেমাটি প্রসঙ্গে শুভ বলেন, ‘আহা রে’তে দু’জন মানুষই খেতে ও রান্না করতে ভালোবাসে। খাবার ও রান্নার মধ্যে যে শিল্প আছে, তা দু’জনই ছয়ভাবে বিশ্বাস করে। এটা প্রেমের গল্প তো বটেই, সঙ্গে জীবনযুদ্ধ আর দায়িত্ববোধের কথাও বলা হচ্ছে।

 

ধর্মীয় পরিচয়ের চেয়ে সবাইকে মানুষ ভাবা আগে গুরুত্বপূর্ণ- এটি নিয়েই সিনেমার গল্প সাজানো হয়েছে। এর গল্প সবাই খুব পছন্দ করবেন। এদিকে জানা গেছে, শিগগিরই সিনেমার ট্রেলার অনলাইনে প্রকাশ হবে।

এর আগে ঋতুপর্ণা-শুভ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমাতে জুটি হয়েছিলেন। সিনেমাটি গত বছর মুক্তি পেয়েছিল।

 

অন্যদিকে চলতি বছর আরিফিন শুভ অভিনীত ও সোহরাব হোসেন দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD