উদ্দাম প্রেমে মজেছেন টাবু! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উদ্দাম প্রেমে মজেছেন টাবু!

উদ্দাম প্রেমে মজেছেন টাবু!

উদ্দাম প্রেমে মজেছেন টাবু!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জীবন থেকে ৪৮টি বছর পার করে দিলেন তিনি। মাত্র ১০ বছর বয়সে ‘বাজার’ ছবিতে ছোট্ট একটি চরিত্র দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন আজকের সু-অভিনেত্রী টাবু। তার অভিনয় প্রতিভা আজ সর্বজন স্বীকৃত। তার অভিনীত দুটি ছবি ‘মাচিস’ এবং ‘চাঁদনি বার’র জন্য পেয়েছেন দুইটি জাতীয় পুরস্কার। ২০১১ সালে ভারতের ‘পদ্মশ্রী’ পুরস্কারেও ভূষিত হন তিনি।

 

তবে এই বয়সেও যে তিনি অভিনয়ে প্রাণবন্ত, সেটিই বুঝিয়ে দিলেন। এবার তিনি সফল হতে চলেছেন ওয়েব সিরিজেও। এই ওয়েব সিরিজে দেখা যাবে অর্ধেক বয়সী ঈশানের সঙ্গে উদ্দাম প্রেমে মজেছেন টাবু।

 

 

স্বাধীনতার পরবর্তী প্রেক্ষাপটে চারটি পরিবারের গল্প নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে মীরা নায়ারের নতুন ওয়েব সিরিজ ‘এ সুইটেবল বয়’র ট্রেলার। দুই অসম বয়সীর সম্পর্ক নিয়েই এই ছবি। আর এতে ৪৮ বছর বয়সের টাবুর সঙ্গে অভিনয় করছে মাত্র ২৪ বছরের ঈশান খট্টর। ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ ট্রেলার মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছবির নায়ক-নায়িকা টাবু আর ঈশান।

 

 

নবীন অভিনেতা ঈশান খট্টর তার নিজের টুইটার হ্যান্ডেলে এই খবর শেয়ার করে লিখেছেন, ভালোবাসা কোনো সীমা মানে না! নেটফ্লিক্সে আসছে ‘এ সুইটেবল বয়’। বিক্রম শেঠের জনপ্রিয় উপন্যাস ‘এ সুইটেবল বয়’ অবলম্বনে তৈরি এই বিবিসি টেলিভিশন সিরিজটির চিত্রনাট্য লিখেছেন অ্যান্ড্রু ডেভিস।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD