ইয়াবাসহ পটুয়াখালীতে স্বামী-স্ত্রী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইয়াবাসহ পটুয়াখালীতে স্বামী-স্ত্রী আটক

ইয়াবাসহ পটুয়াখালীতে স্বামী-স্ত্রী আটক




পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীতে ১৫শ’ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের অটক করা হয়।আটককৃতরা হলেন- পুরানবাজার মুদি ব্যবসায়ী পরোশ চন্দ্র সাহা (৫২) ও তার স্ত্রী পূর্ণিমা চন্দ্র সাহা (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী (ক) সার্কেলের জেলা পরিদর্শক আবু রেজা মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দুপুরে পুরান বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় পরেশের বাসা তল্লাশি করে কালো টেপ মোড়ানো দু’টি জ্যামিতি বক্স উদ্ধার করা হয়। পরে পরেশের স্বীকারোক্তি অনুযায়ী ওই জ্যামিতি বক্সের মধ্যে ১৫শ’ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরেশের স্ত্রী পূর্ণিমাকেও আটক করা হয়।

 

তিনি জানান, পরেশ ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে গোপনে মুদি ব্যবসার পাশাপাশি ইয়াবা ব্যবসা করে আসছিল। ঢাকার মিরপুর থেকে এক ব্যক্তির কাছ থেকে জব্দকৃত ইয়াবা কিছুদিন আগে পরেশ ও তার স্ত্রী পটুয়াখালী নিয়ে এসেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD