ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। শুক্রবার বিকেলে হোয়াইক্যং শামলাপুর সড়কের বিট কার্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

 

 

আটকরা হলেন, উপজেলার হোয়াইক্যং ইউপির লম্বাঘোনা এলাকার সাইনচা অং এর ছেলে বাথং তংচইঙ্গা একই এলাকার মই জ্যু’র ছেলে ওলাচা তংচইঙ্গা।

 

 

শুক্রবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

 

 

তিনি বলেন, হোয়াইক্যং শামলাপুর সড়কে বিট অফিস সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রির উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

 

এ সময় আটকদের কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে আটকদের হাতে থাকা ব্যাগে তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD