ইসলামী আন্দোলনের বিক্ষোভ ,কি চাইছেন তারা ? Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইসলামী আন্দোলনের বিক্ষোভ ,কি চাইছেন তারা ?

ইসলামী আন্দোলনের বিক্ষোভ ,কি চাইছেন তারা ?

ইসলামী আন্দোলনের বিক্ষোভ ,কি চাইছেন তারা ?




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (১৬ জুন) সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১৩ জুন) এক বিবৃতিতে এ আন্দোলনের ঘোষণা দেয় দলটি।

 

 

বিবৃতিতে দলের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, নির্বাচন কমিশন (ইসি) সিটি নির্বাচনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। তিনি একজন মেয়র প্রার্থীর নিরাপত্তা দিতে পারেননি। তাছাড়া সিইসি তার বক্তব্যে বলেছেন, ‘হাতপাখার মেয়র প্রার্থী কি ইন্তেকাল করেছেন?’ এ বক্তব্য দিয়ে তিনি দলদাসে পরিণত হয়েছেন।

 

 

সিইসির বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তিনি বলেন, এ ইসি কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনোভাবেই থাকতে পারে না। ভালো চাইলে মানসম্মান নিয়ে পদত্যাগ করুন, না করলে জনগণের আন্দোলনে করুণ পরিণত ভোগ করতে হবে।

 

 

দলের মহাসচিব বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার (১৬ জুন) সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করা হবে। শিগগির বৃহত্তর কর্মসূচিও ঘোষণা করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD