বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া, চিকিৎসা অব্যাহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:19:34 pm, Thursday, 11 December 2025
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে খুবই জটিল। এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ড বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জানায়, তাঁর কিডনি কার্যক্ষমতা বন্ধ হওয়ায় নিয়মিত ডায়ালাইসিস প্রদান করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্বাসকষ্ট বৃদ্ধি, কম অক্সিজেন এবং উচ্চ কার্বন ডাই অক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাকে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ মেশিনে রাখা হয়েছে। ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে।

গত ২৭ নভেম্বর খালেদা জিয়াকে একিউট প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে। শরীরে গুরুতর সংক্রমণের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ প্রয়োগ করা হচ্ছে। রক্তক্ষরণ ও ডিআইসি-এর কারণে তাকে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন দিতে হচ্ছে।

অর্টিক ভালভে সমস্যা শনাক্ত হওয়ার পর ‘ট্রান্স ইসোফেজিয়াল ইকো (টিইই)’ পরীক্ষার মাধ্যমে ইনফেকটিভ অ্যান্ডোকার্ডাইটিস ধরা পড়ে। দেশি–বিদেশি মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞদের সমন্বয়ে বোর্ড প্রতিদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞপ্তিতে সকলকে অনুরোধ করা হয়েছে, অনুমাননির্ভর সংবাদ বা গুজব না ছড়ানোর। খালেদা জিয়া দীর্ঘদিন লিভার জটিলতা, কিডনি সমস্যা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আরথ্রাইটিস এবং সংক্রমণজনিত রোগে ভুগছেন। ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া, চিকিৎসা অব্যাহত

প্রকাশের সময় : 09:19:34 pm, Thursday, 11 December 2025