ইলিশ শিকারের দায়ে ভোলায় ২০ জেলের জেল-জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইলিশ শিকারের দায়ে ভোলায় ২০ জেলের জেল-জরিমানা

ইলিশ শিকারের দায়ে ভোলায় ২০ জেলের জেল-জরিমানা




ভোলা প্রতিনিধি:ভোলায় নিষিদ্ধ কালিন সময়ে আইন অমান্য করে মেঘনা-তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।রোববার (৩ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলার মেঘনা নদীর ভোলার খাল ও মাঝের চর এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এদের আটক করেন।

 

পরে আটককৃতদের মধ্যে ১৯জনকে এক বছর করে সাজা ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন।

 

আটককৃতরা হলেন- মো. আকবর, মো. মাফু আলম, নুরে আলম, মো. হারুন, মো. শামিম, লোকমান, নুরুল ইসলাম, জয়নাল আবেদিন, মো. শাহে আলম, মো. সোহেল, জহুরুল ইসলাম, মো. হাবিব, মো. ছিদ্দিক, তছির আহমেদ, মো. কালু, মো. মইন, মো. লিটন, আবুল কালাম, মো. সেকান্তর, মো. ছালাউদ্দিন। এদের বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

 

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সকাল থেকে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডসহ মেঘনা নদীর ভোলার খাল ও মাঝের চর এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২০ জেলেকে আটক করা হয়েছে। পরে এদের মধ্যে ১৯ জনকে এক বছর করে কারাদন্ড ও এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত।তিনি আরও জানান, ইলিশ সম্পদ রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান অব্যহত থাকবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD