ইরাক প্রবাসীকে নির্যাতন: বোরহাউদ্দিনে প্রতারক চক্রের তিন সদস্য আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইরাক প্রবাসীকে নির্যাতন: বোরহাউদ্দিনে প্রতারক চক্রের তিন সদস্য আটক

ইরাক প্রবাসীকে নির্যাতন: বোরহাউদ্দিনে প্রতারক চক্রের তিন সদস্য আটক




ভোলা প্রতিনিধি॥  ইরাক প্রবাসীকে নির্যাতন করে ভিডিও কলে পরিবারকে দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ভোলার বোরহাউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের আবিদ ফার্মেসির মালিক মো. আলাউদ্দিন ও একই এলাকার বাসিন্দা রাছেল এবং বাবুল।

পুলিশ জানায়, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ইরাক প্রবাসী মো. মামুনকে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকার মনজু নামের এক প্রতারকের সহযোগীরা ইরাকে আটকে রেখে নির্যাতন করে এবং মামুনের পরিবারকে ইমুর মাধ্যমে ভিডিও কল করে ওই নির্যাতনের ভিডিও দেখিয়ে বিভিন্ন সময় দুই লাখ টাকা হাতিয়ে দেয় মনজু, রাছেল, বাবুল ও আলাউদ্দিন।

এ ঘটনায় এই চক্রটি আবারও মামুনের পরিবারের কাছে নতুন করে টাকা দাবি করে। পরে মানুনের ভাই সবুজ মাদারীপুরের কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বোরহনাউদ্দিন ও কালকিনি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার থেকে বিকাশের দোকানদার আলাউদ্দিন, বাবুল ও রাসেলকে আটক করে এবং এর সাথে জড়িত মনজুকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ।

এদিকে অভিযোগ রয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের আবিদ ফার্মেসির মালিক মো. আলাউদ্দিন কয়েকটি প্রতারক চক্রের সাথে মিশে তার দোকানের বিকাশের মাধ্যমের টাকা লেনদেন করে আসছে। এমনটি তিনিও ওই প্রতারক চক্রের একজন অন্যতম সদস্য। ব্যবসার আড়ালে সে বিভিন্ন প্রতারণার সাথে জড়িত রয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এদের তথ্যের ভিত্তিতে বাকীদেরও আটকের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD