ইভিএম প্রশিক্ষণে বাধা দেওয়ায় কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনকে নোটিশ Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




ইভিএম প্রশিক্ষণে বাধা দেওয়ায় কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনকে নোটিশ

ইভিএম প্রশিক্ষণে বাধা দেওয়ায় কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনকে নোটিশ




 

স্টাফ রিপোর্টার: ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের লক্ষ্যে ভোটারদের প্রশিক্ষণে বাধা দেওয়ার ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. জাকির হোসেনকে ব্যাখ্যা দিতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (২১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও ইস্যুকৃত নোটিশ সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ১২, ২০, ২১ ও ২৮ নম্বর ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ওয়ার্ডগুলোতে ভোটারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্যোগও নেওয়া হয়।

ধারাবাহিকতায় ১২ নম্বর ওয়ার্ডের নূরিয়া কিন্ডার গার্ডেন এবং কিশোর মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচন কর্মকর্তারা শুক্রবার (২০ জুলাই) বিকেলে ভোটারদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে যান।

বিকেল সাড়ে ৫টার দিকে প্রার্থী (আওয়ামী লীগ মনোনীত) জাকির হোসেন ও তার কর্মী সমর্থকরা প্রশিক্ষণ কাজে বিভিন্ন রকমের বাধা, হুমকি, ভয়ভীতি, অকথ্য ভাষায় গালমন্দ করা, অবৈধ প্রভাব বিস্তার করা, অন্য প্রার্থীদের বিরুদ্ধ আচরণ করা এবং যন্ত্রপাতি ছিনিয়ে নিয়ে নষ্ট করার প্রচেষ্টা চালান। পাশাপাশি প্রার্থী নিজে সহকারী রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান বলেন, প্রার্থী ও প্রার্থী সমর্থকদের এমন আচরণ সরকার এবং নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় কাজের বিরোধী এবং প্রচলিত আইন ও বিধি-বিধান পরিপন্থি।

এ লক্ষ্যে প্রার্থীর শাস্তির আওতায় আনাসহ প্রার্থিতা বাতিলের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা জানতে চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাবসহ সশরীরে উপস্থিত হয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন-২০১৮ এর রিটার্নিং অফিসারের কাছে ব্যাখা দেওয়ার জন্য বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD