বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ইউপি নির্বাচন: উজিরপুর, বামনায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে আহত ১৪

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:31:34 pm, Wednesday, 31 March 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

বামনা প্রতিনিধি॥ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে পাঁচজন এবং বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ককটেল বিস্ফোরণে নৌকার ৯ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার পৃথক এ ঘটনা ঘটে।

এদিন বিকেলে উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ মনোনীত শাহীন হাওলাদার এবং দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খায়রুল বাসার লিটনের (আনারস) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হন। খায়রুলের সমর্থক গুরুতর আহত সুমনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বরগুনার বামনা সদর ইউনিয়নের সোনাখালী বাজারে গতকাল দুপুরে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) সোহেল সিকদারের ভবন থেকে নৌকার সমর্থকদের ওপর কমপক্ষে ২০টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নৌকার সমর্থক ৯ জন গুরুতর আহত হন।

তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক কৃষ্ণকান্ত কর্মকার, মানিক কুমার পঙ্কজ, ছাত্রলীগ নেতা হৃদয় দাস, হুমায়ুন কবির, জেলা ছাত্রলীগ সহসভাপতি রাজিব হোসেন আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোর্শেদ শাহরিয়া গোলদার ও সংবাদকর্মী ফয়সাল সিকদার।

পরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ওই ভবনটিতে ডিবি পুলিশ ও পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, বেশ কয়েকটি অবিস্ফোরিত ককটেল, চাকু, একটি পিস্তল ও এক ম্যাগাজিন গুলি উদ্ধার করেছে। সেখান থেকে ২০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ওসি হাবিবুর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউপি নির্বাচন: উজিরপুর, বামনায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে আহত ১৪

প্রকাশের সময় : 11:31:34 pm, Wednesday, 31 March 2021