সংবাদ শিরোনাম:

আসছে শ্মশান দিপালী উৎসব পালনে নগরীতে ব্যাপক প্রস্তুতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:12:29 pm, Saturday, 3 November 2018
  • 80 সংবাদটি দেখা হয়েছে

ফিরোজ মাহামুদ: আসছে শ্মশান দিপালী উৎসব ঘিরে বরিশাল মহাশ্মশানে চলছে ব্যাপক প্রস্তুতি। উপমহাদেশের সর্ববৃহৎ দেড়শত বছরের পুরনো নগরীর কাউনিয়া মহাশ্মশানে প্রতিবারের ন্যায় এবারও সমাধিগুলোতে চলছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। আগামী ৬ নভেম্বর সন্ধ্যা থেকে শুরু হবে শ্মশান দিপালী উৎসব।মহাশ্মশানের নেতৃবৃন্দ জানান, উৎসব উপলক্ষে ৭ একর ৪১ শতাংশ আয়তনের এ মহাশ্মশানে বাহারী আলোকসজ্জা করা হবে। যার কাজও এখন চলছে তড়িৎ গতিতে। প্রতি বছর ভূত চতুর্দশী পূণ্য তিথিতে এ উৎসব হয়ে থাকে। শুধুমাত্র বরিশালের নয়, শ্মশানে দিপালি উৎসব দেখতে দেশ-বিদেশ থেকে ভক্ত অনুসারী ও পর্যটকরা এখানে আসেন। প্রিয়জনের সমাধিতে দ্বীপ জ্বালিয়ে দেয়ার সেই প্রথা উনবিংশ শতাব্দীর শুরুর দিক থেকে হয়ে আসছে। যে কারণে কাউনিয়া মহাশ্মশানের এই দিপালী উৎসবের প্রথা শত বছর ধরে চলছে বলা যায়। প্রতি বছর এ দিনে হিন্দু ধর্মাবলম্বীরা মহাশ্মশানে দ্বীপ জ্বালিয়ে প্রয়াত ব্যক্তিদের স্মরণ করেন। সে সময় পুরো মহাশ্মশান আলোকজ্জল হয়ে ওঠে মোমবাতি এবং প্রদীপের আলোয়। প্রিয়জনের স্মৃতিতে মোমের আলো জ্বালানো ছাড়াও সমাধিতে তার প্রিয় খাদ্যসহ নানা উপাচার ও ফুল দিয়ে সমাধি সাজিয়ে তোলা হয়। পূর্বপুরুষের স্মৃতিতে করা হয় প্রার্থনা। তবে যাদের স্বজনরা দিপালি উৎসবে এখানে আসে না। সেসব সমাধিগুলোতে মহাশ্মশানের তত্ত্বাবধানে উৎসবের দিন দ্বীপ প্রজ্জ্বলন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আসছে শ্মশান দিপালী উৎসব পালনে নগরীতে ব্যাপক প্রস্তুতি

প্রকাশের সময় : 06:12:29 pm, Saturday, 3 November 2018