সংবাদ শিরোনাম:

আলোচিত আবদুর রব হত্যা,পটুয়াখালীতে ১০ জনের যাবজ্জীবন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:20:57 pm, Wednesday, 31 March 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালি প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপায় আলোচিত আবদুর রব সিকদার হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইদ্রিস মীর, মো. শাহজাহান মীর, মো. সিদ্দীক মীর, মো. জালাল মীর, মো. বেলাল মীর, মো. নূরুল ইসলাম মীর, মো. ওয়াজেদ মীর, মো. আতহার মীর, মো. হাবিব মীর ও মো. বাবুল মীর।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৪ মে গলাচিপার মুরাদনগরে চাষযোগ্য জমির মধ্যে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আবদুর রব সিকদারকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় আবদুর রব সিকদারের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ মামলার রায় দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আসামিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

বাদীপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কমল দত্ত ও আসামিপক্ষে অ্যাডভোকেট আবুল কাসেম মামলাটি পরিচালনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আলোচিত আবদুর রব হত্যা,পটুয়াখালীতে ১০ জনের যাবজ্জীবন

প্রকাশের সময় : 05:20:57 pm, Wednesday, 31 March 2021