সংবাদ শিরোনাম:

আমার সিনেমা দেখতে একবার হলেও মানুষ হলে যাবে- হিরো আলম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:12:27 am, Wednesday, 12 February 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হিরো আলমের প্রযোজনায় প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ছাড়পত্র পাওয়ার খবর জানান হিরো আলম। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

উচ্ছ্বসিত হিরো আলম জানান, কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। পুরোপুরি আনকাট অবস্থায় ছাড়পত্র পেয়েছে আমার সিনেমা। ২৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

কাছাকাছি সময় মুক্তি পাওয়ার কথা চিত্রনায়ক শাকিব খানের সিনেমাও। হিরো আলম বলেন, আমার বিশ্বাস, অন্য যে সিনেমাই মুক্তি পাক, আমার সিনেমা দেখতে একবার হলেও মানুষ হলে যাবে। কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা।

এর আগে সিনেমার গল্প প্রসঙ্গে আলম জানিয়েছিলেন, আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি ‘সাহসী হিরো আলম’। আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করেছেন। তারা হলেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

আমার সিনেমা দেখতে একবার হলেও মানুষ হলে যাবে- হিরো আলম

প্রকাশের সময় : 11:12:27 am, Wednesday, 12 February 2020