সংবাদ শিরোনাম:

আমতলীতে রাতের আধারে কৃষকের তরমুজ চাড়া উপড়ে ফেলল দুর্বৃত্তরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:36:37 pm, Saturday, 13 March 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে রাতের আধারে কৃষক জালাল উদ্দিনের রোপনকৃত তরমুজ চাড়া উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ মার্চ) থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক জালাল উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের বাসিন্দা তরমুজ চাষি কৃষক জালাল উদ্দিন ৬০ হাজার টাকা ব্যয়ে ১ একর জমিতে তরমুজ চাষ করেন। ওই জমিতে তরমুজের ফলনও ভালো হয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ওই জমিতে রোপনকৃত ৩৬০টি তরমুজ চারা উপড়ে ফেলে। শুক্রবার (১২ই মার্চ) সকালে কৃষক জালাল উদ্দিন ক্ষেতে গিয়ে রোপনকৃত তরমুজ চারা উপড়ে পড়া দেখে ডাক চিৎকার দিয়ে এলাকাবাসীকে দেখায়। দুপুরে সেই উপড়ে ফেলা চারা হাতে আমতলী থানায় গিয়ে তার ভাই হেলাল উদ্দিনসহ তিন জনের নামে অভিযোগ দায়ের করেন কৃষক জালাল উদ্দিন।

স্থাণীয় কৃষকরা জানান, সকালে কৃষক জালাল উদ্দিনের চিৎকার শুনে তরমুজ ক্ষেতে গিয়ে তারা তরমুজের চারা উপড়ে ফেলা দেখতে পান। তাদের ধারনা রাতের আধারে কেউ শত্রুতা করে এ চারাগুলো উপড়ে ফেলেছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিন মুঠোফোনে বলেন, আমার ভাই হেলালের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে আমার বিরোধ চলে আসছে।

এ বিরোধের জের ধরে হেলাল আমার তরমুজ ক্ষেত নষ্ট করে দিবে বলে হুমকি দিয়েছিল। আমার ক্ষতি করার জন্য হেলাল ও তার দুই ছেলে লিমন এবং শাহীন মিলে ক্ষেতের রোপনকৃত চারা উপড়ে ফেলেছে। আমি এর বিচার চাই।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে রাতের আধারে কৃষকের তরমুজ চাড়া উপড়ে ফেলল দুর্বৃত্তরা

প্রকাশের সময় : 08:36:37 pm, Saturday, 13 March 2021