সংবাদ শিরোনাম:

আমতলীতে মাদকসেবী জামাতার নির্যাতনে শাশুড়ি হাসপাতালে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:01:08 pm, Wednesday, 26 June 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের জামাতা মিলন আকন শাশুড়ি হালিমা বেগমকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শাশুড়িকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে এ ঘটনা ঘটে।জানাগেছে, উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের মাদকসেবী মিলন আকন গত দুই মাস পূর্বে নানি শাশুড়ি আজিতুননেছার গহনা চুরি করে বন্ধক রাখে।

ওই গহনা গত সোমবার খুঁজে না পেয়ে নাতনি ফাতেমার কাছে বলে নানি আজিতুন। নাতনির কাছে বলায় নাতনি ওই গহনা বন্ধক রাখার কাগজ খুঁজে পায়। গহনা চুরি করে বন্ধক রাখার বিষয় নিয়ে বুধবার স্ত্রী ফাতেমার সাথে স্বামী মিলন আকনের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মিলন স্ত্রী ফাতেমাকে মারধর শুরু করে।

মেয়ে ফাতেমার চিৎকারে মা হালিমা বেগম জামাতার ঘরে ছুটে আসেন। ওই ঘরে যাওয়া মাত্রই জামাতা মিলন আকন শাশুড়িকে বেধরক মারধর করে। এ ঘটনায় আমতলী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।শাশুড়ি হালিমা বেগম বলেন, মেয়ে বিয়ে দেয়ার পর থেকেই জামাই আমার মেয়েকে মাদক সেবনের টাকার জন্য মারধর করে আসছে।

মাদকের টাকা না দিলেই মেয়ের উপর নির্মম নির্যাতন চালায়। গত দুই মাস পূর্বে আমার মায়ের গহনা চুরি করে বন্ধক রেখে মাদকসেবন করেছে। ওই গহনার কথা জানতে চাওয়ায় আমার মেয়েকে মারধর শুরু করে। আমি মারধর ধরতে গেলে আমাকে বেধরক মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, হালিমার চোখ, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমের চিহৃ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে মাদকসেবী জামাতার নির্যাতনে শাশুড়ি হাসপাতালে

প্রকাশের সময় : 07:01:08 pm, Wednesday, 26 June 2019