বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

আমতলীতে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের বেতনের কোটি টাকা ছিনতাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:30:34 pm, Thursday, 6 February 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥  বরগুনার আমতলীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় আমতলী-কুয়াকাটা মহাসড়কের টিয়াখালী কলেজ সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় টাকা বহনকারী মাইক্রোবাসে থাকা কোম্পানীর মালিকসহ দুইজন ছিনতাইকারীদের রামদার কোপে আহত হয়েছেন।

হামলায় গুরুতর আহত ঝুনু ও তানভীরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মাইক্রোবাসের চালক আবু বকর আটক করেছে পুলিশ। আরইডব্লিউ, এসইডব্লিউ ও জেটি ট্রেডার্স নামের তিন প্রতিষ্ঠান পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সরবরাহ করে আসছে। ওই তিন কোম্পানীর ৫ শতাধিক শ্রমিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে।

শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন দেয়ার জন্য বরিশাল প্রিমিয়ার ব্যাংক থেকে আরইডব্লিউ সাড়ে ১২ লক্ষ, এসইডব্লিউ ৩৬ লক্ষ ও জেপি ট্রেডার্স ৫২ লক্ষ টাকা উত্তোলন করে কলাপাড়া উপজেলার তাপ বিদ্যুৎ কেন্দ্রে মাইক্রোবাস যোগে টাকাগুলো নিয়ে যাচ্ছিল। মাইক্রোবাসটি আমতলী-কুয়াকাটা মহাসড়কের টিয়াখালী কলেজ সংলগ্ন স্থানে আসামাত্র একটি ভ্যান গাড়ী ও বাঁশ ফেলে মাইক্রোবাসের গতিরোধ করে ছিনতাইকারীরা। পরে পিছন দিক থেকে ৫-৬ টি মোটর সাইকেলে আসা ছিনতাইকারী চক্র ধারালো রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে মাইক্রোবাসের কাঁচ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং মাইক্রোবাসটি অস্ত্রের মুখে জিম্মি করে টিয়াখালী কাঁচা সড়কে নিয়ে যায়।

সেখানে গাড়ীতে থাকা হোসাইন, জুয়েল, হুমায়ূন, ঝুনু ও তানভীরকে বেধড়ক মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তানভির ও ঝুনু প্রতিরোধ করলে তাদেরকে এলোপাথারি কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস চালক আবু বক্করকে আটক ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম জানান, ছিনতাইকারীদের আটক এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আমতলীতে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের বেতনের কোটি টাকা ছিনতাই

প্রকাশের সময় : 05:30:34 pm, Thursday, 6 February 2020