সংবাদ শিরোনাম:

আমতলীতে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:18:50 pm, Saturday, 6 April 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি:বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শহীদ ফকিরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে আমতলীর চাওড়া কালিবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, আমতলী উপজেলার চাওড়া কালীবাড়ী গ্রামের জয়নাল ফকিরের ছেলে শহীদ ফকির দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। তার বিরুদ্ধে আমতলী, বরগুনাসহ বিভিন্ন থানায় অস্ত্র , মাদক ও ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে শহীদ পলাতক ছিল। শুক্রবার আনোয়ার হোসেন ফকিরসহ এলাকাবাসী ডাকাত শহীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। এ অভিযোগের প্রেক্ষিতে ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।আমতলী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম বাদল বলেন, শহীদের বিরুদ্ধে আমতলীসহ বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময় : 08:18:50 pm, Saturday, 6 April 2019