সংবাদ শিরোনাম:

আমতলীতে ইয়াবাসহ আপন দুই বোন আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:49:02 pm, Saturday, 26 October 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনার আমতলী থানায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আপন দুই বোনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি ইয়াদ লঞ্চে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের দুই মেয়ে বিথি আক্তার (২২) ও লামিয়া (১৬)।

পুলিশ জানায়, এ সময় কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মিজানুর রহমান শিকদার পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী বিথি ও শালিকে ফেলে পালিয়ে যায়। এ সময় বিথি ও লামিয়ার শরীর তল্লাশি করে ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, মিজানুর রহমান এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে স্ত্রী ও শালিকে দিয়ে ঢাকা থেকে ইয়াবা এনে এলাকার বিক্রি করে।আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, ৫৯০ পিস ইয়াবাসহ দুই বোনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে ইয়াবাসহ আপন দুই বোন আটক

প্রকাশের সময় : 09:49:02 pm, Saturday, 26 October 2019