সংবাদ শিরোনাম:

আমতলীতে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:11:38 pm, Sunday, 7 April 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি:বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম ও তার সহযোগিদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।রবিবার (৭ এপ্রিল) আমতলী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী।মানববন্ধনে বক্তারা চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী করেছেন।

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম ও তার ৮/৯ জন সহযোগি গত শনিবার গোজখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে যাচ্ছিল। পথিমধ্যে বাইনবুনিয়া নামক স্থানে পৌঁছলে মিজান, মোকলেস, মোমেন, বাদল হাজী ও মোয়াজ্জেমসহ ৮/১০ জন সন্ত্রাসী চেয়ারম্যান নুরুল ইসলাম ও তার সহযোগি দেলোয়ার হোসেন খাঁন , হারুন অর রশিদ, শহীদুল ইসলাম, স্বপন মোল্লা, জহিরুল ইসলাম, লিটন ও ইউসুফ আলীকে মারধর করে। এ ঘটনায় গত মঙ্গলবার চেয়ারম্যান নুরুল ইসলাম বাদী হয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসাদ মৃধাকে প্রধান আসামি করে ১০ জনের নামে মামলা দায়ের করেন।

আসামীদের গ্রেপ্তারের দাবিতে আজ ইউপি পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান প্রমুখ উপস্থিত ছিলেন।আমতলী থানার ওসি আবুল বাশার বলেন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার বাদল হাজী নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের সময় : 05:11:38 pm, Sunday, 7 April 2019