বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আমতলীতে আ.লীগ, পটুয়াখালীতে বিদ্রোহী প্রার্থীর জয়

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:40:36 pm, Thursday, 28 February 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:বিভাগের বরগুনা ও পটুয়াখালী পৌর মেয়র নির্বাচনের বেসরকারী ফলাফল ইতিমধ্যে আজ সন্ধ্যায় ঘোষণা হয়েছে। এতে দেখা গেছে, বরগুনায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন এবং পটুয়াখালীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে ৯গুন ভোট বেশি পেয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন বিদ্রোহী প্রার্থী।

জানা গেছে, পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পটুয়াখালী চেম্বার অব কমার্স এর সভাপতি মহিউদ্দিন আহম্মদ ২১টি ভোট কেন্দ্রে জগ প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ১৮ হাজার ৩২৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের কাজী আলমগীর হোসেন পেয়েছেন মাত্র ২ হাজার ৯৮৫ ভোট। এই পৌর এলাকায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ওদিকে বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ছয়টি ওয়ার্ডে ২৭ জন কাউন্সিলর ও নয়টি ওয়ার্ডে ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ২নং ওয়ার্ডে মঞ্জুরুল ইসলাম সেলিম পঞ্চায়েত, ৪নং ওয়ার্ডে মো. রিয়াজ মৃধা, ৫নং ওয়ার্ডে মোয়াজ্জেম হোসেন ফরহাদ, ৬নং ওয়ার্ডে আবুল বাশার রুমি, ৭নং ওয়ার্ডে সামসুল হক চৌকিদার, ৮নং ওয়ার্ডে কালু মিয়া। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লিপি বিশ্বাস, ফরিদা ইয়াসমিন ও মাকসুদা আক্তার।

এরআগে, মেয়র পদে মো. মতিয়ার রহমান ও কাউন্সিলর পদে মো. হাবিবুর রহমান মীর, জাহিদুল ইসলাম জুয়েল ও জিএম মুছা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আমতলীতে আ.লীগ, পটুয়াখালীতে বিদ্রোহী প্রার্থীর জয়

প্রকাশের সময় : 10:40:36 pm, Thursday, 28 February 2019