আবাসিক হোটেল থেকে ভোলায় অস্ত্রসহ ৪ ডাকাত আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আবাসিক হোটেল থেকে ভোলায় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

আবাসিক হোটেল থেকে ভোলায় অস্ত্রসহ ৪ ডাকাত আটক




ভোলা প্রতিনিধি॥  ভোলায় আবাসিক হোটেল থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোররাতে শহরের গ্রান্ড আজাহার নামক হোটেল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি রামদাসহ চুরি ও ডাকাতির কাজে ব্যাবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন- ডাকাত দলের প্রধান ইয়াছিন, পারভেজ, রুবেল ও সুমন। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযানে নামে। এ সময় আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে দলনেতাসহ ৪ ডাকাত সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঈদকে সামনে রেখে তারা বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছিল বলে পুলিশ ধারণা করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD