বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আবারও বরগুনায় প্রকাশ্যে যুবককে কোপানোর চেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:29:33 am, Saturday, 20 July 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধ॥  বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরেক যুবককে কোপানোর চেষ্টা চালিয়েছেন মো. সোহেল হাওলাদার (২৫) নামে এক যুবক।

শুক্রবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে বামনা থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে উপজেলার সদর রোডে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা সদর রোডে মো. মতিন হাওলাদার ওরফে রুটি মতির ছেলে মো. সোহেল হাওলাদার প্রকাশ্যে দেশীয় দা দিয়ে কোপানোর চেষ্টা করেন মো. হাসিব (২১) নামে এক যুবককে। এ ঘটনায় বামনা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো দেশীয় দা উদ্ধার করা হয়েছে।

হামলার শিকার মো. হাসিব জানায়, হামলাকারী সোহেল হাওলাদারের সঙ্গে বিকাল ৫ টার দিকে বাক-বিতণ্ডা হয় তার। এ সময় দুজনে উত্তেজিত হলে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে দুজনে স্থান ত্যাগ করে বাড়িতে চলে যান। ঘটনার আধাঘণ্টা পরে হাসিব বামনা সদর রোডে মসজিদের কাছে আসলে হামলাকারী সোহেল একটি দেশীয় ধারালো দা দিয়ে প্রকাশ্যে তার ওপর হামলা করে। এ সময় তিনি পালিয়ে প্রাণে বেঁচে যান।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, বামনায় কোনো নয়ন বন্ডের জন্ম হতে দেওয়া যাবে না। পুলিশ এ ঘটনায় দ্রুত হামলাকারীকে আটক করেছে। এ ঘটনায় আজ রাতেই মামলা নিয়ে আসামিকে জেল হাজতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আবারও বরগুনায় প্রকাশ্যে যুবককে কোপানোর চেষ্টা

প্রকাশের সময় : 01:29:33 am, Saturday, 20 July 2019