সংবাদ শিরোনাম:

আবারও ঢাকার ছবিতে ইন্দ্রনীল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:51:16 am, Tuesday, 11 September 2018
  • 53 সংবাদটি দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: ঢালিউডের ছবিতে আবারও ফিরতে চলেছেন টালিউড ও বলিউডের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। নতুন এই ছবির নাম ‘নন্দিনী’। কয়েক বছর আগে ‘চোরাবালি’ দিয়ে ঢাকাই ছবিতে অভিষেক হয়েছিল তার। সবশেষ তাকে দেখা গেছে ‘সম্রাট’ ছবিতে।

রোববার সকালে এ তথ্য জানান ছবিটির নির্মাতা সোয়াইবুর রহমান রাসেল।

বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ‘নন্দিনী’ ছবিটি। এর গল্প ও সংলাপ লিখেছেন লেখক নিজেই। আর চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

‘নন্দিনী’ ছবিটিতে ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়াও নাজিরা মৌ, ফজলুর রহমান বাবু, ইরেশ জাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ আরও অনেকেরই অভিনয়ের কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আবারও ঢাকার ছবিতে ইন্দ্রনীল

প্রকাশের সময় : 03:51:16 am, Tuesday, 11 September 2018