আজ স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে শেবাচিম হাসপাতালে ব্যাপক কর্মসূচী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আজ স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে শেবাচিম হাসপাতালে ব্যাপক কর্মসূচী

আজ স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে শেবাচিম হাসপাতালে ব্যাপক কর্মসূচী




নিজস্ব প্রতিবেদক: আজ থেকে ৫ দিন ব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ব্যপক কর্মসূচীর আয়োজন করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আয়োজনের মধ্যে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক জনসচেতনার জন্য স্বাস্থ্য বিষয়ক প্রচার প্রচারণা, বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন নিয়ে রামাণ্য চিত্র প্রদর্শন , আলোচনা সভা, সচেতনা মূলক র‌্যালী, আলোক সজ্জা, সেচ্ছায় রক্ত দান কর্মসূচী ও শুক্রবার বন্ধের দিন বহিঃবিভাগে চিকিৎসা সেবা প্রদান।

হাসপতাালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন জানিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের নির্দেশনা অনুয়ায়ী সারা দেশের ন্যায়ে ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতাালে পালিত হবে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯।

এ উপলক্ষ্যে প্রথম দিনে ১৬ এপ্রিল শেবাচিম হাসপাতালের বহিঃবিভাগে ভিডিও কনফান্সের মাধ্যমে ঢাকায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হবে। এরপরই বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে তৈরি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।

এ সময় হাসপাতালের বহিঃ ও অন্ত বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগী সেবা প্রদান করা হবে। এ উপলক্ষে হাসপাতালের আলোক সজ্জা করা হয়েছে। ইতো মধ্যে হাসপাতালের ভিতরে এবং বাহিরে স্বাস্থ্য সেবা সপ্তাহের বিভিন্ন শ্লোগান সম্ভলিত পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে।

স্বাস্থ্য সেবা সপ্তাহের ২য় দিনে অনুষ্ঠিত হবে বনার্ঢ্য র‌্যালী। এরপর পর ৩ দিনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, ৪থ দিন শুক্রবার সকাল থেকে বেলা ১২টার পর্যন্ত বহিঃ বিভাগের চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করবেন। এছাড়া ৫ম দিনে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী পালন করা হবে। এর পাশাপাশি হাসপাতালে ব্যাপক পরিস্কার-পরিছন্নতা পরিচালিত হবে।

হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জাাহিদ মালেক’র নেতৃত্বে শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালই নয়, সারা দেশে এক যোগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD