আজ ডিএনসিসির ভোটের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আজ ডিএনসিসির ভোটের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি

আজ ডিএনসিসির ভোটের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি




অনলাইন ডেস্ক:ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনের বিষয়ে আজ বুধবার বিকেলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

 

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে নবনিয়োগকৃত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সারা বছর বিভিন্ন নির্বাচন থাকে। আজকে বিকেলে কমিশন সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সাথে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

 

কর্মচারীদের উদ্দেশে সিইসি বলেন, নিজেদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নিজের জ্ঞানকে প্রসারিত করা যায়। যারা রাজনীতি করেন তাদের কাছে যেতে হবে।

 

তাদেরকে আপনাদের কর্মপরিধিও বোঝাতে হবে। আপনাদের মাধ্যমে দেশের সরকার প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটা অনুশীলন শিক্ষণীয়। যত বেশি জানার চেষ্টা করবেন, ততবেশি ক্ষেত্র প্রসারিত হবে।

 

তিনি আরও বলেন, কয়েকদিন আগে একটি বড় নির্বাচন হয়েছে। সেখানে আপনাদের কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে। কাজ করতে গিয়ে আপনাদের যেসব বিষয়ে ঘাটতি আছে বলে মনে হয়েছে, সেগুলো এই প্রশিক্ষণ থেকে জানার চেষ্টা করবেন।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD