আগস্টের প্রথম দিনে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগস্টের প্রথম দিনে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

আগস্টের প্রথম দিনে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

আগস্টের প্রথম দিনে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শোকাবহ আগস্টের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শখা ছাত্রলীগ।

 

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় ক্যাম্পাসে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুলারের পাদদেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় নেতাকর্মীরা ১০০টি মোমবাতি প্রজ্বলন করেন। এর আগে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

 

শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ, সাবেক কমিটির সহ-সভাপতি আল আমিন জোয়ার্দার, সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালনের নেতৃত্বে এ সময় ছাত্রলীগ নেতা বিপুল খান, হোসাইন মজুমদার, হাফিজসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

এ বিষয়ে সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালন বলেন, ‘শোকাবহ এ মাসে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব। এরই অংশ হিসেবে আজকের কর্মসূচি পালিত হয়েছে। মুজিববর্ষে জাতির পিতার আদর্শের পূর্ণাঙ্গ বাস্তবায়নই তার প্রতি শ্রদ্ধা নিবেদনের একমাত্র মাধ্যম হওয়া উচিত।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD