আইন অমান্য করে মাছ শিকারের দায়ে বরগুনায় এক লাখ মিটার জাল জব্দ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আইন অমান্য করে মাছ শিকারের দায়ে বরগুনায় এক লাখ মিটার জাল জব্দ

আইন অমান্য করে মাছ শিকারের দায়ে বরগুনায় এক লাখ মিটার জাল জব্দ




বরগুনা প্রতিনিধি॥  আইন অমান্য করে মাছ শিকারের দায়ে বিষখালী নদী থেকে এক লাখ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে বরগুনা মৎস্যবিভাগ।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে সকালে জালগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে বরগুনা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রজনন মৌসুমে ২২ দিন (৯-৩০ অক্টোবর) দেশব্যাপী ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, কেনাবেচা ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ। নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (৮ অক্টোবর) দিনগত রাত ১২টার পর থেকে জেলেরা নদী ও সাগরে ইলিশ মাছ শিকার বন্ধ রেখেছে।কিন্তু কিছু অবৈধ জেলেরা আইন না মেনে নদীতে নেমেছিলো। খবর পেয়ে জালগুলো জব্দ করতে পারলেও কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। তাছাড়া প্রশাসনের সহায়তা আমাদের সবসময় প্রয়োজন।

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের (ওসি) হারুন-অর-রশিদ জানান, সরকারি আইন সবার মানতে হবে। তাই মৎস্য বিভাগের সঙ্গে একত্রিত হয়ে আমরা অবৈধ জেলেদের ব্যাপারে সতর্ক থাকবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD