আইজিপি পদক পেলেন এসআই মাসুদ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আইজিপি পদক পেলেন এসআই মাসুদ

আইজিপি পদক পেলেন এসআই মাসুদ




পিরোজপুর প্রতিনিধি : প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে এস আই মাসুদ কে এ ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে রাজনীতি বিজ্ঞান বিভাগে অনার্স-মাস্টার্স কমপ্লিট করেন। এরপর তিনি আউট সাইড ক্যাডেট হিসেবে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি ২০১৯ সালে পিরোজপুর জেলা পুলিশে যোগদানের পর হতে পিরোজপুর জেলার বেশ কয়েকটি চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেন। পিরোজপুরের কঁচা নদী থেকে কালোবাজারির ৬ কোটি ৬০ লক্ষ টাকার কয়লা উদ্ধার সহ জেলা সদরের আইন শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখেন।

এস আই আব্দুল্লাহ আল মাসুদ চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার বারোদোনা গ্রামে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি আহাম্মদ কবির ও ইসমত আরা বেগম এর দ্বিতীয় সন্তান।

উল্লেখ্য, প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ৪৮৮ কর্মকর্তা ও সদস্য পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD