সংবাদ শিরোনাম:

অস্ত্রের মুখে জিম্মি করে বাউফলে কলেজ ছাত্রীকে অপহরণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:40:53 pm, Tuesday, 1 October 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥  কলেজে যাওয়ার পথে প্রকাশ্যে ফ্লিমী ষ্টাইলে এক কলেজ ছাত্রীকে (১৮) অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) পটুয়াখালীর বাউফলের বগা ইউপির বালিয়া চাঁদপাল এলাকায় এ ঘটনাটি ঘটে। ওই ছাত্রীটি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী।

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে ওই ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন মোঃ সোহাগ সন্ন্যামত (২২) নামে এক বখাটে তরুণ। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১৭ সালে ওই ছাত্রীটিকে প্রকাশ্যে লাঞ্চিত করে সোহাগ। ওই ঘটনায় বাউফল থানায় মামলা করেন ছাত্রীর মা। ওই মামলায় সোহাগ দীর্ঘদিন কারাভোগ করেন।

মামলাটি বিচারাধীন থাকার পরেও থেমে থাকেননি সোহাগ। কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করা ছিল নিত্যদিনের ঘটনা। গতকাল সকালে বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। সাড়ে আটটার দিকে বগা-মিলঘর সড়কের চানমিয়া মাষ্টার বাড়ির সামনে পৌঁছালে সোহাগের নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল তিনটি মোটর সাইকেল নিয়ে ছাত্রীটির পথরোধ করে। একপর্যায়ে তাঁরা অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।সোহাগ বগা ইউনিয়নের কৌখালী গ্রামের আবু তালেব ওরফে আবুল কালাম সন্ন্যামত এর ছেলে।

ঘটনার পর সোহাগের মুঠোফোন নম্বর বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,‘ওই ছাত্রীটিকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অস্ত্রের মুখে জিম্মি করে বাউফলে কলেজ ছাত্রীকে অপহরণ

প্রকাশের সময় : 09:40:53 pm, Tuesday, 1 October 2019