অভিযান: ভোলায় দেড় কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অভিযান: ভোলায় দেড় কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

অভিযান: ভোলায় দেড় কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ




ভোলা প্রতিনিধি॥  ভোলায় বিভিন্ন দোকানে চালিয়ে আট লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের যৌথ অভিযানে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার, পন্ডিতের হাটের কয়েকটি দোকান থেকে এ জাল জব্দ করা হয়। তবে অভিযানের কথা জানতে পেরে দোকানদাররা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারশেন দল সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার ও পন্ডিতের হাটে অভিযান চালায়। এ সময় কয়েকটি দোকান থেকে আট লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য অফিসারের উপস্থিতিতে মেঘনা নদীর পাড়ে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানের খবর টের পেয়ে দোকানদাররা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মৎস্য সম্পদ রক্ষায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD