সংবাদ শিরোনাম:

অবৈধ উপায়ে কোচিং সেন্টার চলমান রাখায় কলাপাড়ায় শিক্ষককে কারাদন্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:21:37 am, Thursday, 31 October 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি ॥   পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে অবৈধ উপায়ে কোচিং সেন্টার চলমান রাখায় মো. ই্উনুস আলী (৩৫) নামে এক শিক্ষকের ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত শিক্ষক ইউনুস আলী নাওভাংগা আলিম মাদ্রসার ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক। মংগলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা নামক এলাকায় তার নিজ বাড়ীতে ওই কোচিং চলমান অবস্থায় তাকে আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতে সোপর্দ করার পর আদালত তাকে ৭দিনের কারাদন্ড প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো.মনিরুজ্জান ।এরআগে উপজেলা প্রশাসন কোচিং সেন্টার বন্ধ করার জন্য তাকে সর্তক করার পরও সে কোচিং সেন্টার চালিয়ে আসছিল। উল্লেখ্য, আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সকল ধরনের কোচিং বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রনালয়ের একটি নির্দেশনা আসে। সে অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের বরাত দিয়ে এলাকায় একটি মাইকিং করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অবৈধ উপায়ে কোচিং সেন্টার চলমান রাখায় কলাপাড়ায় শিক্ষককে কারাদন্ড

প্রকাশের সময় : 02:21:37 am, Thursday, 31 October 2019