সংবাদ শিরোনাম:

অনলাইনে ঝড় তোলা মেয়েটি কে?

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:35:26 pm, Friday, 12 October 2018
  • 93 সংবাদটি দেখা হয়েছে

অনলাইনে ঝড় তোলা মেয়েটি কে?

অনলাইন ডেস্ক//
হঠাৎ করেই অনলাইন দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেতা সিদ্ধার্থ ধাওয়ানের মেয়ে অঞ্জনি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার বেড়েই চলেছে। মূলত নজরকাড়া গ্ল্যামারের জন্যই সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন অঞ্জনি।

১৮ বছরের এই তরুণীও ইন্টারনেটে গ্ল্যামারাস নানা অঙ্গভঙ্গির ছবি পোস্ট করে ভক্তদের কাছে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে তুলছেন। অনেকেই জানতে চাইছেন এই মেয়েটি কে? ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ‘হাসিনা মান জায়েগি,’ ‘পেয়ার কা ঘর’খ্যাত অভিনেতা অনিল ধাওয়ানের নাতনি অঞ্জনি। ফলে অভিনয় মিশে রয়েছে রক্তে।

অঞ্জনির চাচা বরুণ ধাওয়ানও বলিউডের বিখ্যাত অভিনেতা। সব মিলিয়ে অঞ্জনিও সিনেমায় অভিনয় করবেন এমনটাই মনে করছেন সবাই। তবে অঞ্জনি এখনও সিনেমায় অভিনয় করবেন বলে কোনও মন্তব্য করেননি।

বলিউডের লিজেন্ড অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর অঞ্জনির প্রিয় বন্ধু। অঞ্জনির আরেক প্রিয় বন্ধু হলেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। এছাড়া সঞ্জয় কাপুরের মেয়ে শনায়া, সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলি খান এবং ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে অঞ্জনির।

সব মিলিয়ে তারকাদের মাঝেই বসবাস অঞ্জনির। যার জন্য সিনেমা ইন্ডাস্ট্রি তার কাছে অপরিচিত কোনও জায়গা নয়। তাই অনেকেই মনে করছেন অঞ্জনির ক্যারিয়ার হয়তো সিনেমা পাড়াতেই হবে।

অনলাইনে ঝড় তোলা মেয়েটি কে?

সিনেমায় অভিনয় না করলেও এরই মধ্যে পেশাদার ফটোগ্রাফার নিয়ে কয়েকটি ফটোশ্যুট করেছেন অঞ্জনি। আর সেই ছবি অনলাইন দুনিয়ায় প্রকাশ করার পরই রীতিমতো ঝড় তুলেছে লাইক-কমেন্টের।

অঞ্জনি বসবাস করেন মুম্বাইয়ে। এখন নিজের পড়ালেখা নিয়েই ব্যস্ত। পাশাপাশি বই পড়তে ভীষণ ভালোবাসেন অঞ্জনি। বিভিন্ন উৎসবে বন্ধুদের বই উপহার দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

অনলাইনে ঝড় তোলা মেয়েটি কে?

প্রকাশের সময় : 05:35:26 pm, Friday, 12 October 2018