সংবাদ শিরোনাম:

অটোমেশনের মধ্য দিয়ে ববিতে ডিজিটালাইজেশন প্রক্রিয়া শুরু : ভিসি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:26:05 pm, Wednesday, 23 June 2021
  • 42 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, অর্থ ও হিসাব শাখা অটোমেশনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক পর্যায়ে ডিজিটালাইজেশনের প্রক্রিয়া শুরু হলো। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরগুলোকে এই অটোমেশন কার্যক্রমের আওতায় আনা হবে। দেশকে নিয়ে ডিজিটালাইজেশনের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার সুফল এখন আমরা সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত পাচ্ছি।

আজ বুধবার (২৩ জুন) ভার্চুয়াল পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার সফটওয়্যার অটোমেশন কার্যক্রম উদ্বোধনকালে উপাচার্য এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের পরিচালক ও সিএসই বিভাগের সহকারি অধ্যাপক রাহাত হোসাইন ফয়সালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, পরিচালক, দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অটোমেশনের মধ্য দিয়ে ববিতে ডিজিটালাইজেশন প্রক্রিয়া শুরু : ভিসি

প্রকাশের সময় : 10:26:05 pm, Wednesday, 23 June 2021