৭২ ঘন্টার মধ্যে সারাদেশে কালবৈশাখীর পূর্বাভাস Latest Update News of Bangladesh

বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঝালকাঠি-১: কর্মসংস্থান গড়ার অঙ্গীকারে ফিরোজীর নির্বাচনী মিছিল স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া—এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ: মাসুদ সাঈদী বাবুগঞ্জে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদ প্যাদাসহ আটক ৫ কৃষি, শিল্প, তরুণ প্রশিক্ষণ ও কর্মসংস্থান পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের দুই দশক পর বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরিশালে তারেক রহমানের সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ: মোস্তাফিজ ইস্যুতে শতকোটির সমীকরণ বরিশালে তারেক রহমানের অপেক্ষায় সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা জামায়াতের আমিরের বিরুদ্ধে বানারীপাড়া-উজিরপুরে কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল বিটিভিতে তারেক রহমানের ভাষণের ব্যবস্থা করতে ইসির নির্দেশ




৭২ ঘন্টার মধ্যে সারাদেশে কালবৈশাখীর পূর্বাভাস

৭২ ঘন্টার মধ্যে সারাদেশে কালবৈশাখীর পূর্বাভাস




ডেস্ক রিপোর্ট: সারাদেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কমতে পারে তাপপ্রবাহ।

রোববার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৫ মে) থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD