হাতেম আলী কলেজের মাঠ দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




হাতেম আলী কলেজের মাঠ দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

হাতেম আলী কলেজের মাঠ দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন




স্টাফ রিপোর্টার:খেলার মাঠে একাডেমিক ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা। এসময় নিজ কার্যালয়ে টানা দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় কলেজ অধ্যক্ষকে। পদত্যাগ দাবি করা হয় মাহামুদ ইসলাম নামে অপর এক শিক্ষকের।

সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের নবগ্রাম সড়কে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রশাসনিক বিভাগের সামনে এ বিক্ষোভ ও অধ্যক্ষকে অবরোধ কর্মসূচি পালন করা হয়।

পরে থানা পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি খেলার মাঠে একাডেমিক ভবন নির্মাণ কাজ না করার আশ্বাসে শিক্ষার্থীরাও তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে।

আন্দোলনে অংশ নেয়া সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী নির্ঝর বলেন, আমাদের কলেজের শিক্ষার্থী ক্রীড়া চর্চার জন্য একটি মাত্র খেলার মাঠ রয়েছে। এখানে কলেজ শিক্ষার্থী ছাড়াও বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হয়। সম্প্রতি খেলার মাঠটিতে পৃথক দু’টি একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়। এমনকি কাউকে কিছু না জানিয়ে গত ২৩ জানুয়ারি কলেজ অধ্যক্ষ সচিন কুমার রায় ছয় ও আটতলা বিশিষ্ট একাডেমিক ভবন দু’টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর প্রতিবাদ ও খেলার মাঠ রক্ষায় সোমবার সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তারা সব ধরনের ক্লাস এবং পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। সেসঙ্গে অধ্যক্ষকে তার কার্যালয়ের মধ্যে অবরুদ্ধ করে রাখেন।

এ প্রসঙ্গে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সচিন কুমার রায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে থাকার ব্যস্ততা দেখিয়ে পরে যোগাযোগ করতে বলে ফোন কেটে দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD