হাতে রুটি-পানির মগসহ টিউবওয়েলের কাছে শিশুর লাশ Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




হাতে রুটি-পানির মগসহ টিউবওয়েলের কাছে শিশুর লাশ

হাতে রুটি-পানির মগসহ টিউবওয়েলের কাছে শিশুর লাশ




অনলাইন ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ওমর ফারুক (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) বিকালে উপজেলার রাধানগর ছিয়াত্তরবিঘি এলাকার নিজ বাড়ির টিউবওয়েলের কাছ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

ওমর ফারুক শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাধানগর ছিয়াত্তরবিঘির মো. নুরু আলীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে নিজ বাড়ির টিউবওয়েলের কাছে ওমর ফারুককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, মৃত অবস্থায় ওই শিশুর বাম হাতে রুটি ও ডান হাতে পানির মগ ছিল। প্রাথমিকভাবে পুলিশ ও এলাকাবাসী ধারণা, গলায় রুটি আটকে যাওয়ার ফলে মারা যেতে পারে। তবে বেশ কয়েকদিন ধরে ঠাণ্ডা জ্বরে ভুগছিল।

শিবগঞ্জ থানার এসআই জুলহাস মৃধা জানান, ওই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD