সালমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:18:42 pm, Sunday, 14 October 2018
  • 93 সংবাদটি দেখা হয়েছে

সালমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক//
বলিউডে এখন যৌন হয়রানি নিয়ে মুখ খুলছেন মডেল-অভিনেত্রীরা। এবার মুখ খুলেছেন পূজা মিশ্রা নামের এক মডেল-অভিনেত্রী। তার অভিযোগ সালমান খান তাকে অচেতন অবস্থায় ধর্ষণ করেন। একাধিকবার তিনি এমন ঘটনার শিকার হয়েছেন।

শুধু সালমান খান নন, সালমানের ভাই আরবাজ খানও পৃথক স্থানে তাকে ধর্ষণ করেছেন। এছাড়া শত্রুঘ্ন সিনহা তার লেপটপ চুরি করে গোপন তথ্য সরিয়ে নিয়েছেন বলেও অভিযোগ পূজার।

এই মডেল বলেন, দিল্লিতে ‘সুলতান’ ছবির শুটিং চলাকালে সালমান তাকে ধর্ষণ করেন। পরে পৃথকভাবে তার ভাই আরবাজ খানও অন্য একদিন তাকে ধর্ষণ করেন। এই বিষয়টি সালমান-আরবাজের বাবা সেলিম খানকে জানালেও তিনি কোনও ব্যবস্থা নেননি।

এই ঘটনার জন্য পূজা সালমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন। নিজের সঙ্গে ঘটে যাওয়া এই অভিজ্ঞতা শেয়ার করে একটি ভিডিও শেয়ার করেছেন পূজা।

সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ কেউ পূজাকে ভারসাম্যহীন বলেও মন্তব্য করেছেন। তবে সালমান খান বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি তনুশ্রী দত্ত অভিযোগ করেছেন নানা পাটেকার ২০০৯ সালে সিনেমার শুটিং সেটে তাকে যৌন হয়রানি করেন। তনুশ্রীর এমন মন্তব্যের পর বলিউডে আলোচনার ঝড় উঠেছে।

এরপর বলিউড একাধিক অভিনেত্রী তাদের সঙ্গে ঘটে যাওয়া অভিজ্ঞতা শেয়ার করেছেন। এবার পূজা নামের এই মডেলও বিষয়টি নিয়ে মুখ ‍খুললেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

সালমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রকাশের সময় : 11:18:42 pm, Sunday, 14 October 2018