সাদিক আব্দুল্লাহকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগ :মিজানুর রহমান মিজান Latest Update News of Bangladesh

শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাদিক আব্দুল্লাহকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগ :মিজানুর রহমান মিজান

সাদিক আব্দুল্লাহকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগ :মিজানুর রহমান মিজান




স্টাফ রিপোর্টার: আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন । আর এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভানেত্রী ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে তার মনোনিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বিজয়ী করার জন্য প্রচারনা চালাচ্ছেন বাবুগঞ্জ-মুলাদীর মনোনয় প্রত্যাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান মিজান।

গতকাল মিজান সহ কেন্দ্রীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বরিশাল নগরীর সদর রোড সহ বিভিন্ন এলাকার ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন । এ সময় তারা ভোটারদের কাছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন ।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দা, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরন, সহ সম্পাদক রিয়াজুল আহসান খান, জাহিদুল ইসলাম জাহিদ, এস এম রিয়াদ হাসান প্রমুখ।

এদিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি একটি নির্বাচন পরিচালনা কমিটি করে দেয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরনকে আহবায় করে নির্বাচন পরিচালনা কমিটি করা হয়।

উক্ত কমিটির সদস্য করা হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহসম্পাদক মিজানুর রহমান মিজান, মতিউর রহমান বাদশা, জিল্লুর রহমান মিলন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য মফিজুর রহমান মিলন, জহির উদ্দিন খসরু, গোলাম কিবরিয়া শামীম, মো: জুয়েল মাহমুদ, মো: দেলোয়ার হোসেন, আল মাহমুদ টুকু, ওয়াহিদুল আলম ওয়াসীম এবং মো: মামুন আজাদকে। ১১ সদস্যের নির্বচন পরিচলনা কমিটি করে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুলল্লহর পক্ষে কাজ করার জন্য বরিশালে পাঠায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের এর চেয়ারম্যান মো: ওমর ফারুক চৌধুরী ও সাধারন সম্পাদক মো: হারু নুর রশীদ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD