সংবাদ শিরোনাম:

সাংবাদিক কাজী আল মামুনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:27:44 am, Tuesday, 9 October 2018
  • 36 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥
বরিশালের সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আল মামুনের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ অক্টোবর) বাদ মাগরিব দৈনিক প্রথম সকাল পত্রিকা অফিসে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন শহরের কয়লাঘাট জামে মসজিদের ইমাম মাওলানা মো. অলিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- দৈনিক প্রথম সকাল পত্রিকার প্রধান সম্পাদক হুমায়ুন কবির, প্রধান নির্বাহী সম্পাদক তাওহীদুল ইসলাম জামাল, পত্রিকাটির বার্তা সম্পাদক হাসিবুল ইসলাম, দৈনিক আজকের বার্তা পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক খন্দকার রাকিব, দৈনিক প্রথম সকাল পত্রিকার কম্পিউটার ইনচার্জ এইচএম স্বাধীন এবং সার্কুলেশন ম্যানেজার হাসান মীর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর সদস্য মাহবুব আলম এবং বিশিষ্ট ব্যবসায়ি এম কুদ্দুসসহ আরও অনেক ব্যক্তিবর্গ।

সাংবাদিক কাজী আলম মামুন জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় কমিটির সদস্য সচিব। যে কারণে তার সুস্থতা কামনা করে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল অফিসেও দোয়া মোনাজাত আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির বিভাগীয় সভাপতি বীরেন সমাদ্দার, কেন্দ্রীয় সদস্য এম আর প্রিন্স ও মামুন অর রশিদ এবং সদস্য আরিফুর রহমান প্রমুখ। অপরদিকে কাজী আল মামুনের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করেছে জাতীয় মানবাধিকার বরিশাল জেলা কমিটির নেতা-কর্মীরা।

সংগঠনটির সভাপতি আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুনের বাসভবনে সোমবার রাতে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরোপাকারী সাদা মনের মানুষ কাজী মামুন এই সংগঠনটির সাধারণ সম্পাদক। এর আগে হলিচাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়াম্যান ও মেডিকেয়ারের চেয়ারম্যান কাজী মামুনের রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় তার সুস্থতা কামনা করে দোয়া মেনাজাত অনুষ্ঠিত হয়েছে। কাজী আল মামুন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে গত শুক্রবার তার মেরুদন্ডে অস্ত্রোপচার করা হয়েছে। ফলে আরও বেশকিছু দিন তাকে সেখানে থাকতে হবে বলে জানিয়েছেন সাথে থাকা স্বজনেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাংবাদিক কাজী আল মামুনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত

প্রকাশের সময় : 12:27:44 am, Tuesday, 9 October 2018