ভয়েস অব বরিশাল // বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক, আনন্দ টিভি বরিশাল অফিসের ক্যামেরাপার্সন ও দৈনিক দখিনের মুখ পত্রিকার ফটোসাংবাদিক এইচ আর হীরার নানা আব্দুল কাদের মোল্লা আর নেই (ইন্নালিল্লা– রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫বছর।
বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে বুধবার ভোর আনুমানিক ৬টা৪৫ মিনিটে তিনি হৃদরোগে ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যুবরন করেন।
বৃহস্পতিবার আসর বাদ গুঠিয়া চন্দ্রপাড়া জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে। তার মৃতুতে বরিশাল তরুণ সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।
Reporter Name 
















