সরোয়ারের শেষ গণসংযোগে বাধার অভিযোগ Latest Update News of Bangladesh

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




সরোয়ারের শেষ গণসংযোগে বাধার অভিযোগ

সরোয়ারের শেষ গণসংযোগে বাধার অভিযোগ




বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর শেষ গণসংযোগ ও প্রচারে বাধা দেয়ার অভিযোগ করেছে দলটি। বিএনপি নেতাদের অভিযোগ, মজিবর রহমান সরোয়ারের গণসংযোগে বাধা দিয়ে পণ্ড করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা ও নগর বিএনপি দলীয় কার্যালয় থেকে প্রচারের জন্য বের হলে পুলিশ এই বাধা দেয় বলে অভিযোগ বিএনপির।

প্রচারে বাধা পেয়ে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, ‘আমরা আগেও বলেছি এই নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন আমরা তার কথা বিশ্বাস করে নির্বাচন করছি। এখন কী দেখছি, আমাদের প্রতিদ্বন্দ্বী ও সরকারি দলের প্রার্থী হাজার হাজার লোক রাস্তায় জড়ো করে সমাবেশ করেছেন। আর আমরা দলীয় কর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচার কাজে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে।’

সরোয়ারের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, আবুল হোসেন খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ দলীয় নেতারা।

বিএনপি প্রার্থীর গণসংযোগে পুলিশের বাধার সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, ‘বিএনপি প্রার্থী সরোয়ারের সঙ্গে কথা বলে ছয় থেকে সাতজন নিয়ে প্রচারের প্রস্তাব দিলে সরোয়ার তা প্রত্যাখ্যান করে। এই কারণে তাকে বাধা দেওয়া হয়েছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD