সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না?: কাদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:20:50 pm, Wednesday, 5 September 2018
  • 57 সংবাদটি দেখা হয়েছে

ওবায়দুল কাদের, rtvonline, আওয়ামী লীগ, kader, Awami League 2,

অনলাইন ডেস্ক :
কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন নয়। সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না? এমন প্রশ্ন করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকেলে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত আওয়ামী লীগের যৌথ সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা অভিযোগ করেছেন- কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন। কিন্তু আমি জানতে চাই, সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না।

এটা যদি সংবিধানের লঙ্ঘন হয় তাহলে সেটি করেছেন জেনারেল জিয়াউর রহমান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা কী ভুলে গেছেন, কারাগারে আদালত বসিয়ে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয়েছিল। সংবিধানে লেখা নেই কারাগারে আদালত বসানো যাবে না।

এটা যদি খালেদা জিয়া না মানেন, তাহলে সিদ্ধান্ত নিয়েছেন আদালত, ব্যবস্থাও নেবেন আদালত। সরকারের কিছু বলার নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না?: কাদের

প্রকাশের সময় : 07:20:50 pm, Wednesday, 5 September 2018