শ্রীলঙ্কার গির্জা ট্র্যাজেডিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক Latest Update News of Bangladesh

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




শ্রীলঙ্কার গির্জা ট্র্যাজেডিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

শ্রীলঙ্কার গির্জা ট্র্যাজেডিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক




অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সিরিজ বোমা হামলায় বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।রোববার পৃথক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তিনি আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কার রাজধানীর কলম্বোয় গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ১৩৮ জন নিহত ও ৪ শতাধিক আহত হয়েছেন।

রোববার সকাল পৌনে ৯টার দিকে তিনটি গির্জায় স্টার সানডে’র প্রার্থনা চলাকালে এবং তিনটি পাঁচ তারকা হোটেলে এই হামলা চালানো হয়।

কলম্বো ন্যাশনাল হাসপাতালের পরিচালক অনিল জয়াসিংহে জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে কলম্বোয় ৪৯ জন, নেগম্বোয় ৬২ ও বাত্তিকোলায় ২৭ জন রয়েছেন।

এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি এবং কোনো গোষ্ঠীও দায় স্বীকার করেনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD