সংবাদ শিরোনাম:

রাস্তার মাঝে কেন হলুদ বা সাদা দাগ?

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:44:58 am, Tuesday, 16 October 2018
  • 62 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক//
নিয়ম মেনে হোক বা নিয়ম না মেনে, রাস্তা তো পার হতেই হয় সকলকে৷ আর ব্যস্ত রাস্তায় পারাপার মানেই জেব্রা ক্রসিং ধরে পার হতে হয়৷ আর জেব্রা ক্রসিং দিয়ে কেন পার হতে হয় তা সকলেরই কমবেশি জানা৷ তবে চলার পথে রাস্তায় টানা হলুদ ও সাদা লাইন খেয়াল করেছেন কখনও? এর অর্থ জানা রয়েছে আপনার? আমাদের মনে হয় পুলিশের জরিমানা এড়াতে এটা জেনে রাখাই ভাল৷ তার চেয়েও বড় কথা, এই অজ্ঞতার চড়া মাশুল হয়তো আপনাকেই গুনতে হতে পারে কোনও সময়। দুর্ঘটনা যে হারে বাড়ছে, তাতে এমন আশঙ্কা থেকেই যায়।

এক কথায়, আপনি কোথায় ওভারটেক করতে পারবেন, আর কোথায় পারবেন না, তা এই লাইনেই বুঝিয়ে দেওয়া হয়। ভাঙা ভাঙা সাদা লাইন যদি দেখেন, তার অর্থ, ওই রাস্তায় আপনি লেন বদলাতে পারেন, কিন্তু, তা সাবধানে, সতর্কতার সঙ্গে করতে হবে।

আর রাস্তায় টানা হলুদ লাইনের অর্থ, আপনাকে ওই রাস্তায় ওভারটেক করার অনুমতি রয়েছে৷ কিন্তু, হলুদ লাইন ক্রস করে বেরোতে পারবেন না। আর যদি সেটাই দুটো হলুদ লাইন পাশাপাশি সমান্তরাল ভাবে যায়, তার অর্থ আপনি কোনও ভাবেই লাইনের বাইরে বেরোতে পারবেন না৷ এই তথ্য জানার পর এবার আরও সচেতন হয়ে যান৷ যাতে কোনও ভাবেই আর এই ভুলটা না হয়৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাস্তার মাঝে কেন হলুদ বা সাদা দাগ?

প্রকাশের সময় : 02:44:58 am, Tuesday, 16 October 2018