সংবাদ শিরোনাম:

রাঙ্গাবালী উপজেলা যুবদলের দুই নেতা আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:43:11 am, Thursday, 1 November 2018
  • 34 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া ও গহিনখালী থেকে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাঙ্গাবালী ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান অরুন মীর ও ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল খলিফা।

উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদার বলেন, যুবদল নেতা অরুন মীর ও রিয়াজুলকে গায়েবি মামলায় ধরেছে পুলিশ। আমরা এর তিব্র নিন্দা জানাই। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে নাশকতার পরিকল্পনা করায় অরুন মীর ও রিয়াজুলকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাঙ্গাবালী উপজেলা যুবদলের দুই নেতা আটক

প্রকাশের সময় : 01:43:11 am, Thursday, 1 November 2018