যেসব ইউপিতে নির্বাচন হচ্ছে ২১ জুলাই Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




যেসব ইউপিতে নির্বাচন হচ্ছে ২১ জুলাই

যেসব ইউপিতে নির্বাচন হচ্ছে ২১ জুলাই

যেসব ইউপিতে নির্বাচন হচ্ছে ২১ জুলাই




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকা এলাকার ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বাকি ১৩টি জেলার ৪১টি উপজেলার ২০৪টি ইউপিতে নির্ধারিত ২১ জুলাই ভোটগ্রহণ হবে।

 

 

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ৮২তম সভা শেষ প্রেস বিফ্রিংয়ে এ কথা জানানো হয়।

 

 

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তবে লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন ২১ জুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে।

 

 

এ সময় জানানো হয়, ২১ জুন নির্বাচনের জন্য নির্ধারিত ৩৬৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে করোনার উচ্চঝুঁকি সম্পন্ন এলাকা খুলনা বিভাগের সকল ইউনিয়ন পরিষদ, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ইউনিয়ন পরিষদসহ মোট ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

 

 

এর মধ্যে রয়েছে- বাগেরহাটের ৬৮টি, খুলনার ৩৪টি, সাতক্ষীরার ২১টি, নোয়াখালীর ১৩টি, চট্টগ্রামের ১২টি এবং কক্সবাজারের ১৫টি ইউনিয়ন পরিষদ।

 

 

সচিব বলেন, পৌরসভা সাধারণ নির্বাচনের তফসিল ঘোষিত ১১টি পৌরসভার মধ্যে দিনাজপুরের সেতাবগঞ্জ ও ঝালকাঠি পৌরসভার নির্বাচন যথাসময়ে হবে। অন্য ৯টি পৌরসভা করোনার উচ্চঝুঁকি সম্পন্ন এলাকায় হওয়াতে এসব পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD