যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল

যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল




আন্তর্জাতিক ডেস্ক ॥ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে তার প্রশাসন। এর ফল হিসেবে গত এক বছরে দেশটিতে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের অভিবাসন ইতিহাসে একটি নতুন রেকর্ড বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ভিসা বাতিল ও অভিবাসী বহিষ্কারের সংখ্যা দ্রুত বাড়ছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের হার বেড়েছে প্রায় ১৫০ শতাংশ।

বিবৃতিতে বলা হয়, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৮ হাজার ছিল শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা। এ ছাড়া সহিংসতা, চুরি ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসা ব্যক্তিদের অন্তত ২ হাজার ৫০০টি বিশেষায়িত ভিসা বাতিল করা হয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্র থেকে বহু অভিবাসীকে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানো হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে, অনেক ক্ষেত্রেই এসব ব্যক্তির বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাদের বহিষ্কার করা হয়েছে। এসব ঘটনার কারণে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনাও বাড়ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট বলেন, ভিসা বাতিলের ক্ষেত্রে চারটি বিষয় প্রধান ভূমিকা রেখেছে। এগুলো হলো—ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকা এবং চুরি বা অপরাধমূলক কার্যকলাপ।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে অপরাধীদের দেশ থেকে বিতাড়নের প্রক্রিয়া অব্যাহত থাকবে।” একই সঙ্গে নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রেও কঠোর যাচাই-বাছাই চালু রয়েছে বলে জানান তিনি।

বিশ্লেষকদের মতে, এই কঠোর নীতির প্রভাব আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীদের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD