মেয়র সাদিকের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার Latest Update News of Bangladesh

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সৌদির আকাশ প্রতিরক্ষায় ধ্বংস ছয় ইরানি ড্রোন, রক্ষা তেল স্থাপনা আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণের ঘোষণা ট্রাম্পের দিগন্তজোড়া হলুদ ফুলে ভরে উঠেছে কাউখালীর মাঠ ইরান যুদ্ধে প্রতিদিন ৮৯১.৪ মিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপির অভিযোগে রিজওয়ানা-খলিলুরের শাস্তি দাবি তেহরান কাঁপিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক বিমান হামলা শুরু ভোট ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ দাবি জামায়াতের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ বিশ জন মাওলানা এম এ মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বানারীপাড়ায় অভিমান করে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা




মেয়র সাদিকের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

মেয়র সাদিকের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার




বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আশ্বাসে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।

রবিবার বেলা পৌনে ১টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মাফি রুম্মান।

এর আগে নগরীর চৌমাথা এলাকায় সকাল ১০টা থেকে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এই সময় তারা নিরাপদ সড়কের দাবিতে প্লাকার্ড হাতে স্লোগান দিতে থাকে। পরে দুপুর সাড়ে ১২টায় চৌমাথা এলাকায় আসেন নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এই সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি।

পরে শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমাদের দাবির সাথে আমরাও একমত। সব দাবি পূরণ হয়ে গেলে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। আমি আশা করছি, তোমাদের আন্দোলন প্রত্যাহার করে তোমরা শিক্ষাঙ্গনে ফিরে যাও। এসময় সাদিক আব্দুল্লাহ নগরীতে সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ সড়কে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ওভারব্রিজের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

পরে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আশ্বাসে শিক্ষার্থীরা চলমান আন্দোলন প্রত্যাহার করে শিক্ষাঙ্গনে ফিরে যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD