ভোলায়  ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে সচেতনতায় মাঠ মহড়া Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




ভোলায়  ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে সচেতনতায় মাঠ মহড়া

ভোলায়  ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে সচেতনতায় মাঠ মহড়া

ভোলায়  ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে সচেতনতায় মাঠ মহড়া




নিজস্ব প্রতিনিধি॥ উপকূলের জনপদের মানুষের জানমাল ও প্রাণী সম্পদ রক্ষার্থে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে সচেতনতায় মাঠ মহড়ার আয়োজন করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)।

 

 

বুধবার (২৪ মার্চ) বিকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

 

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মাঠ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিপিপির ভোলা জেলার উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন মিয়া।

 

 

পূর্ব ইলিশার চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাসান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম,ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক মিয়া, ইলিশা ফারির নৌ ওসি সুজন পাল।

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলার সিপিপির টিম লিডার আবুল হাসনাত তসলিম, রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার তরিকুল ইসলামসহ স্বেচ্ছাসেবকবৃন্দ। মহড়া শেষে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD