ভোলার সাগর মোহনায় তিন ট্রলার ডুবি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
জুলাইয়ে শুরু, আগস্টে শেষ হবে এইচএসসি পরীক্ষা, সূচি প্রকাশ অব্যবহৃত সরকারি ২০০টি বহুতল ভবন হবে হাসপাতাল, প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন হরমুজ সংকট মোকাবিলায় লন্ডনে বিশ্ব শক্তির জরুরি বৈঠক ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক মোড়, যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী




ভোলার সাগর মোহনায় তিন ট্রলার ডুবি

ভোলার সাগর মোহনায় তিন ট্রলার ডুবি




ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় তিনটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার বেলা১১টার দিকে সাগর মোহনায় ঝড়-বাতাসের কবলে পড়ে একটি ট্রলার ডুবে যায়। এর আগে বুধবারি দিবাগত রাতে আরও দুটি ট্রলার ডুবে যায়। এসব ট্রলারের ২৪জেলেকে উদ্ধার হলেও ট্রলার তিনটি উদ্ধার করা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের সাগর মোহনায় রাক্ষুসিয়া জলসীমানায় ঢালচর এলাকার আবুল বাশার মাঝির ট্রলার ৬ জেলে নিয়ে বুধবার রাত একটার দিকে ডুবে যায়।

রাত দুইটার দিকে উপজেলার চেয়ারম্যানবাজার এলাকার রুবেল মাঝির একটি ট্রলার ১২ জেলে নিয়ে ডুবে যায়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢালচর এলাকার রবি আলম মাঝির ট্রলার ৬জন জেলে নিয়ে ডুবে যায়। মাছ ধরা অবস্থায় থাকা স্থানীয় জেলেরা নিজস্ব ট্রলার দিয়ে ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম তালুকদার বলেন, নিম্নচাপের প্রভাবে সাগর মোহনায় একাধিক জেলে ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেলেও তিনটির খবর নিশ্চিত করা গেছে।

ওই তিনটি ট্রলারের জেলেদের উদ্ধার সম্ভব হলেও ট্রলারগুলো উদ্ধার হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD